Posts

প্রথম কথা

Image
 নবাবী। আমাদের এইটিই পরিচয়। অহংকারও বটে। আজ থেকে মাত্র ছাব্বিশ বছর আগে যে শিশু ভূমিষ্ঠ হয়েছিল তাকে আরো জল হাওয়া দিয়ে পূর্ণ যৌবনে প্রবেশ করতে দেখছি। লিটল ম্যাগাজিনের যে পরিচয়ে নবাবী এতটা পথ অতিক্রম করেছে সেখানে তার লেখক ও কবিদের ভূমিকা অনস্বীকার্য।  সেই পথে যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে তা নবাবীর একমাত্র সম্বল। নির্ধনের ধন।  আজ অতীতের পাতা থেকে তুলে আনতে ইচ্ছে হলো কিছু মণিমুক্তা।  বিনি সুতোর মালা। শুভেচ্ছা হাওয়ায় মিশে দিকে দিকে ছড়িয়ে পড়ুক।  সম্পাদক  জ্যোতিপ্রকাশ সাহা